২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের ছাদে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ডাল কাটার সময় প্রথমে জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে রাহাতও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মসজিদের ছাদে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

নিহতদের বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 08:56 AM

Updated : 02 Mar 2024, 08:56 AM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মসজিদের ছাদে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরজব্বর থানার ওসি হুমায়ুন কবির।

নিহত মো. জিসান (১০) হাজীপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে। সে চরবাটা হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

অপর নিহত রাহাত হোসেন (১২) একই গ্রামের আবু তাহেরের ছেলে। সে চরবাটা ইসমাইলীয় দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে।

এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে মো. সাগর (১২) নামের অপর এক শিশু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মসজিদের ছাদের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে। সকালে মসজিদের ইমাম আবু তাহের মক্তবে আসা তিন শিশুকে ছাদের ওপর পড়া গাছের ছোট ডাল কেটে দেওয়ার জন্য বলেন।

পরে ওই তিন শিশু মসজিদের ছাদে উঠে ডাল কাটার সময় প্রথমে জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে রাহাতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুজনকে কাঁপতে দেখে অপর শিশু সাগর দৌড়ে পাশের গাছ বেয়ে নিচে নেমে ইমামকে ঘটনাটি জানায়। তখন ইমাম বিদ্যুৎ কার্যালয়ে ফোন করে লাইন বন্ধ করান।

শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমাম আবু তাহের পালিয়ে যান বলে জানায় পুলিশ।

ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]