০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু

৭৫ বছর বয়সী মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে এসেছিলেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু

দলে দলে তাবলীগের মানুষরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2023, 10:55 AM

Updated : 20 Jan 2023, 10:55 AM

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার আগেই এই পর্বের ইজতেমায় যোগ দিতে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমায় যোগ দিতে আসা মফিজুল ইসলাম মারা গেছেন। বার্ধক্যজনিত অসুখে ভুগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় তিনি মারা যান। 

৭৫ বছর বয়সী মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমায় যোগ দিতে এসেছিলেন। তার বাবার নাম আব্দুল আলীম রানা। 

আরও পড়ুন

পুরানো খবর:

আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব
ইজতেমার মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা, প্রস্তুতি শুরু