আড্রিয়াটিক উপকূলের সংরক্ষিত এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্প ঘিরে আবার উত্তাল হয়ে পড়েছে আলবেনিয়া। এই প্রকল্পের কারণে ফ্লেমিঙ্গোরা হুমকির মুখে পড়বে বলে পরিবেশবাদীদের দাবি। আর তা ঠেকাতে আবারও রাজধানী তিরানার রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজারও মানুষ।