২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৫

তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৫

জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 12:55 PM

Updated : 22 Mar 2023, 12:55 PM

মানিকগঞ্জের সদর উপজেলায় দুটি অভিযানে হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে  ‘মাদক কারবারি’ বলছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার চর বারইল এবং চরগড়পারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি জানান, ডিবির বিশেষ অভিযানে চর বারইল এলাকা থেকে ফারুক হোসেন (৪১), মো. জহিরুল ইসলাম (২২) এবং ছকাই এলাকার তারিকুল ইসলামকে (৩০) আটক করা হয়। তাদের কাছ থেকে  উদ্ধার করা হয় ৩৪ গ্রাম হেরোইন।

আরেকটি অভিযানে চরগড়পারা থেকে ঘিওরের বড় বিলাই এলাকার মো. ইকবাল হোসেন (৪০), এবং বড় খাগরাই এলাকার মো. রাজিব মিয়া (২৭)কে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন মোহাম্মদ মোশাররফ।

তিনি জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় ২টি মামলা করা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।