২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে

এর আগে উচ্চ আদালত থেকে চারটি মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে
মানিকগঞ্জ আদালতে শুনানি শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2025, 03:01 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করলে মানিকগঞ্জ জেলা জজ লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার জানান।

গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা রয়েছে বলে জানান আদালত পুলিশের ওসি আবুল খায়ের। 

তিনি বলেন, এর আগে উচ্চ আদালত থেকে চারটি মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি আবুল খায়ের।

এর আগে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন বলে জানান ওসি আবুল খায়ের।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।