১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে ওই কয়েদি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:04 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ড পাওয়া এক পাকিস্তানি কয়েদির মৃত্যু হয়েছে। 

কারাগারটির পার্ট-২ এর জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে ওই কয়েদি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া আলেফজান (৬৫) পাকিস্তানের নাগরিক জহিরদ্দিনের ছেলে। পল্টন থানায় হওয়া মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। 

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আলেফজানকে প্রায় ২৫ বছর আগে এ কারাগারে স্থানান্তর করা হয়।

লাশ হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে কারাধ্যক্ষ বলেন,  “ময়নাতদন্তের পর লাশ পাকিস্তানে পাঠানোর জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”