২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাগরদোলায় তুলে নারীকে হত্যা, স্বামী আটক

ঘটনার পরেই লোকজন সাকিবকে পিটুনি দেয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 12:39 AM

Updated : 26 Aug 2026, 12:31 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে নাগরদোলা চড়া অবস্থায় জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার রাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নারীর স্বামীকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। 

নিহত লাকি বেগম (১৯) চৌমুহনী পৌরসভার আলীপুরের বেদে পল্লির মনছুর আলীর মেয়ে। তার স্বামীর নাম সাকিব হোসেন। তিনি সদর উপজেলার মান্নাননগর বেদে পল্লীর মঙ্গল হোসেনের ছেলে।

নিহতের মা শেফালি বেগম বলেন, লাকির বিয়ে হয় গত বছর। সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ১৫ দিন আগে স্বামীকে নিয়ে বাবার বাড়ি আসে লাকি। সেখানে গত রোববার  স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে লাকিকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে সাকিব।

শেফালি বেগম বলেন, এর মধ্যে সোমবার সন্ধ্যার দিকে স্বামীসহ একলাশপুরে বৈশাখী মেলায় ঘুরতে যান লাকি। সেখানে স্বামী-স্ত্রী নাগরদোলায় ওঠেন। নাগরদোলা চড়া অবস্থায় সাকিব গলায় ছুরি চালিয়ে লাকিকে হত্যা করে। 

এদিন রাতে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, ঘটনার পরেই স্থানীয় লোকজন সাকিবকে পিটুনি দেয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে পুলিশ তাকে আটক করে। 

ওসি বলেন, লাকির লাশ মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি।