২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী হাসপাতালে

জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী হাসপাতালে

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 04:00 PM

Updated : 23 Jul 2023, 04:00 PM

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে; গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার সকালে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি। এ ছাড়া জেলায় এ পর্যন্ত ১৪২ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১০৭ রোগী। আর বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ রোগী।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানান তিনি।