মানিকগঞ্জে পুকুরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার পুকুর থেকে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত ৩টার দিকে উপজেলার মালটিয়া কুড়িপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান।
নিহত শুকুর আলী (৪০) ওই গ্রামের আতর আলীর ছেলে। দুই সন্তানের জনক শুকুর পেশায় একজন কৃষক।
ওসি আব্দুর রউফ সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
