২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হাওরে ডুবে শিশুর মৃত্যু

পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের হাওরে ডুবে যায় শিশুটি।

নেত্রকোণায় হাওরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 08:13 PM

Updated : 07 Jul 2023, 09:20 PM

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের কুড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাসার জানান।

মৃত ৬ বছর বয়সি সোয়াদ মিয়া উপজেলা সদরের মো. হান্নান মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি খায়রুল বাসার বলেন, পরিবারের সদস্যদের অগোচরে সোয়াদ বাড়ির পাশে হাওরে ডুবে যায়। অনেক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে হাওর থেকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার আগেই সোয়াদ মারা যায় বলে জানান চিকিৎসক আসাদুজ্জামান সোহাগ।