২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ বলছে, দুই বন্ধু পূজা দেখতে বেরিয়েছিলেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 01:42 PM

Updated : 23 Oct 2023, 01:42 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক যাত্রী।

রোববার মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান।

নিহত মো. জাহিদুল ইসলাম (৩৫) জোনাইল স্কুলপাড়া এলাকার প্রয়াত ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাহিদুল ও সাদেক আলীর (৩৭) পূজা দেখতে মোটরসাইকেলে জোনাইল কলেজ পাড়া এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল।

আহত সাদেক আলীকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু সিদ্দিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।