২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট মার্টিনে সৈকতে আটকে পড়া ‘মা কচ্ছপ’ ফিরল সাগরে

প্রজাতি না জানা গেলেও সৈকতকর্মীরা এটাকে মা কচ্ছপ বলে ধারণা করছেন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 06:34 PM

Updated : 10 Aug 2023, 06:34 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া পাথুরে সৈকতে আটকে পড়া একটি কচ্ছপকে সাগরে ফেরানো হয়েছে।

প্রজাতি না জানা গেলেও সৈকতকর্মীরা এটাকে মা কচ্ছপ বলে ধারণা করছেন।

সৈকতকর্মী জয়নাল আবেদীন বলেন, “গতকাল বিকালে আমরা কয়েকজন বন্ধু মিলে ছেঁড়াদিয়ায় ঘুরতে যাই। ছেঁড়া দ্বীপের দক্ষিণে যাওয়ার সময় কচ্ছপটিকে আটকে থাকতে দেখি। এর পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা আঘাতের পরিচর্যা করে কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিই। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। হয়ত ডিম ছাড়তে এসে সৈকতের পাথরে আটকে পড়েছিল।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম বলেন, “না দেখে ঠিকভাবে বলা সম্ভব নয়, এটা কোনো প্রজাতির কচ্ছপ।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “ছেঁড়াদিয়ার পাথুরে সৈকতে একটি মা কচ্ছপ আটকে পড়ার খবর দেন সৈকতকর্মী ও ইউপি চেয়ারম্যান। পরে সেটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন কর্মীরা।”