পঞ্চগড়ে ‘বেড়াতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ’, প্রধান আসামিও গ্রেপ্তার
এর আগে আরও দুজনকে গ্রেপ্তারের পর আদালতে নিলে তারা জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এবার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. হাসান (২৫) আটোয়ারী উপজেলার মালগোবা গ্রামের প্রয়াত আমিনার রহমানের ছেলে।
এ নিয়ে এ মামলায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে হাসানের বন্ধু আটোয়ারী উপজেলার মালগোবা গ্রামের সমিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২০) ও পুরাতন আটোয়ারীর প্রয়াত গিয়াসউদ্দীনের ছেলে সাইফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পরিদর্শক দুলাল উদ্দিন জানান।
৭ অগাস্ট মেয়েটির বাবা বাবা আটোয়ারী থানায় হাসানসহ সাত জনের নামে ধর্ষণ মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, ৬ অগাস্ট বেড়াতে নেওয়ার কথা বলে পুরোনো আটোয়ারীর বন্দরপাড়ায় একটি নির্জন জঙ্গলে নিয়ে ওই কিশোরীকে হাসান ও তার সহযোগী রাজু ধর্ষণ করেন। পরে আরও পাঁচজন তাকে ধর্ষণ করে।
পরে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ওই স্কুলছাত্রী সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় হাসানের সঙ্গে। মামার বাড়ি যাওয়া-আসার সুবাদে সম্পর্ক গভীর হয়। ৬ অগাস্ট বেড়ানোর কথা বলে তাকে পঞ্চগড়ে ডেকে নেন হাসান।
রাতে তাকে কৌশলে পুরাতন আটোয়ারী এলাকার বন্দরপাড়া গ্রামে সড়কের পাশে নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে প্রথমে হাসান ও পরে রাজু তাকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হলে হাসান ও রাজু পালিয়ে যান।
ওই সময় উপস্থিত যুবকদের কাছে সাহায্য চাইলে সাহায্য না করে উল্টো তারাও মেয়েটিকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন:
