১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শার্শা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় আটক ১৬

আটকদের মধ্যে চারজন নারী, ১১ পুরুষ ও একটি শিশু রয়েছে বলে বিজিবি জানায়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 01:05 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় শিশু-নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, শার্শার ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে চারজন নারী, ১১ জন পুরুষ ও একটি শিশু রয়েছে।

তারা হলেন, সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ হোসেন (২৭), মিন্টু হোসেন (৩৭), মোহম্মদ রনি (২৮), মোহম্মদ জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম হোসেন (৩২)। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ভালো কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে তারা চলতি বছরের ১৮ ও ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান।

বুধবার ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ধান্যখোলা ক্যাম্পের বিজিবির টহলদল তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ছয়জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।