২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: টঙ্গীতে নির্মাণাধীন দুই ভবন মালিককে জরিমানা

সংক্রামক রোগ সংক্রান্ত অপরাধ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাদের জরিমানা করা হয়।

ডেঙ্গু: টঙ্গীতে নির্মাণাধীন দুই ভবন মালিককে জরিমানা

গাজীপুরের টঙ্গীতে দুই নির্মাণাধীন ভবনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 09:32 PM

Updated : 05 Aug 2023, 09:32 PM

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় দুই মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে নগরীর এরশাদ নগর ও কুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্নার রহমান জ্যোতি।

তিনি বলেন, অভিযানে গিয়ে নির্মীয়মাণ ভবনের কিউরিং, ছাদ ঢালাইসহ বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে দেখা যায়।

“যার কারণে সংক্রামক রোগ সংক্রান্ত অপরাধ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই ভবন মালিককে ৯০০০ টাকা জরিমানা করা হয়।”

তামান্নার রহমান আরও বলেন, “তাদের মধ্যে কুনিয়া এলাকার শচীনচন্দ্র পোদ্দারকে পাঁচ হাজার টাকা এবং এরশাদ নগর এলাকার আনিসুর রহমানকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, বাসা বাড়ির আশপাশে পানি জমে যেন ডেঙ্গু বিস্তার করতে না পারে সেই ব্যাপারে এলাকায় সচেতন করা হয়।

এ ছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকাবাসীকে এডিস মশা ও ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করা হয় বলে জানান তিনি।