২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে ১৩ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৩

উদ্ধার হওয়া সোনার ওজন ১৩ কেজি; যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ২০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল সীমান্তে ১৩ কেজি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৩

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে ৬১টি সোনার বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:45 PM

Updated : 04 Apr 2023, 08:45 PM

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে ১৩ কেজি ওজনের ৬১টি সোনার বারসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন; যাদের পাচারকারী বলছে বিজিবি। 

মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচকায়বা সাহেবের খালে অভিযান চালনো হয় বলে খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান। 

আটকরা হলেন নড়াইলের লোহাগড়ার বড়দিয়ার জাহিদুর রহমান (৪৫), মঙ্গলপুরের হৃত্তিক কাজি (২০) ও যশোরের বেনাপোলের পুটখালির বিল্লাল হোসেন (২৩)।

তানভীর রহমান বলেন, সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য একটি সোনার চালান আনা হচ্ছে সংবাদ পেয়ে বিজিবির টহল দল সাহেবের খালে গোপনে অবস্থান নেয়। 

“এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে বিজিবি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৬১টি সোনার বার উদ্ধার করা হয়।

“উদ্ধার হওয়া সোনার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম; যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা।" 

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় পাঠানো হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারিতে জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।