২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুতে ধাক্কায় নৌকাডুবি, নিহত ২

নৌকাটি নবীনগর থেকে যাত্রী নিয়ে পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচরে যাচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুতে ধাক্কায় নৌকাডুবি, নিহত ২

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2023, 05:59 PM

Updated : 01 Mar 2023, 06:19 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে দুইজন প্রাণ হারিয়েছেন। 

বুধবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার সীতারামপুরে তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন পুরুষ ও আরেকজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, নবীনগর থেকে একটি নৌকা যাত্রী নিয়ে পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচরে যাচ্ছিল। 

“পথে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান।” 

তিনি আরও জানান, নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন। নৌকাডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে গেছেন।