১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় বাইক আরোহী তরুণ-তরুণী নিহত

ঢাকা থেকে মোটরসাইকেলে মাওয়া যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় বাইক আরোহী তরুণ-তরুণী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 08:05 PM

Updated : 13 Nov 2026, 08:05 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে উপজেলার সমষপুর এলাকায় মাওয়াগামী পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নিহতরা হলেন- ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার মনজুরুল আলম বাবুর ছেলে রাফি (২০) এবং জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে করে মাওয়ার উদ্দেশে যাচ্ছিলেন ওই দুই তরুণ-তরুণী। পথে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন অনুসরণ করা জরুরি।

এ জন্য চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।