মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ২
আটকদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে সদর উপজেলায় ৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
বুধবার রাতে উপজেলার পূর্ব দাশরা থেকে তাদের আটক করা হয় বলে ডিবি পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, পূর্ব দাশরা থেকে ওই এলাকার কালাম ওরফে গুতু মিয়ার ছেলে মো. রোমান মিয়া (২৮) এবং হিজুলি এলাকার মৃত কেরফু মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেনকে (২১) ৫০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
