২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইকের ৩ আরোহীর

পুলিশ জানায়, গুরুতর অবস্থায় আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইকের ৩ আরোহীর

মো. নাহিদ এবং জনু ইসলাম জয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2024, 03:27 PM

Updated : 04 Apr 2024, 03:27 PM

রংপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ও দুই যাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে; এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে মো. নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় (১৪) এবং ইজিবাইক চালক রবিউল ইসলাম (৩২)।

স্থানীয়দের বরাতে ওসি রওশন বলেন, “কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নাহিদ মারা যান। গুরুতর অবস্থায় আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জনু ইসলাম এবং ইজিবাইক চালক রবিউল ইসলাম মারা যান।”

বাসটি জব্দ করা হলেও চালক এবং তার সহকারী পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নাহিদের চাচাতো ভাই আবু তোয়েব বলেন, “সন্ধ্যায় নাহিদ তার বন্ধুর সঙ্গে ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।”