১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন, এক ঘণ্টা পর স্বাভাবিক

ঢাকা-নরসিংদী পথে অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক ছিল।

তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন, এক ঘণ্টা পর স্বাভাবিক
গাজীপুরের কালীগঞ্জে বেঁকে যাওয়া রেললাইন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

তীব্র গরমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেললাইন বেঁকে গেছে; ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেলপথে উপজেলার আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী রেলওয়ে স্টেশনের রেল পুলিশের ইনচার্জ ছোটন শর্মা।

অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি স্থানে রেললাইন বেঁকে যায় বলে জানিয়েছেন আড়িখোলা স্টেশন মাস্টার রুবেল মিয়া।

তিনি বলেন, এ পথে ডাবল লাইন থাকায় অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক ছিল। দুপুর দেড়টার দিকে রেললাইন মেরামত সম্পন্ন হলে দুই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।