২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জিপিএ ৫ পেল জমজ বোন

ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী অথবা প্রশাসনের বড় পদে চাকরি করার ইচ্ছের কথা জানায় ওই জমজ বোন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 08:00 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেওয়া জমজ বোন জিপিএ ৫ পেয়েছে। 

টাঙ্গাইল পৌর শহরের বাসিন্দা অনুপ কুমার সাহার জমজ মেয়ে অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না। 

এরা টাঙ্গাইলের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। একসঙ্গেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। 

রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, জমজ বোনের প্রত্যেকে ১১২৩ নম্বর পেয়ে জিপিএ ৫ পেয়েছে। 

ওই দুই শিক্ষার্থীর বাবা অনুপ কুমার সাহা টাঙ্গাইল ওয়ালটন প্লাজায় জ্যেষ্ঠ নির্বাহী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

জমজ মেয়ের এমন সাফল্যে খুশি মা সুষ্মিতা ঘোষ ও বাবা অনুপ কুমার সাহা। 

অর্পিতা ও অর্না জানায়, তারা একই স্কুলে পড়ে একইসঙ্গে এসএসপি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জিপিএ ৫ পেয়ে। নিজেদের এমন সাফল্যে তারা খুবই খুশি। 

ওই দুই বোন আরও জানায়, বাবা-মা সবসময় তাদের ভালো ফল করার জন্য অনুপ্রেরণা দিত। ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী অথবা প্রশাসনের বড় পদে চাকরি করার ইচ্ছে তাদের। 

তাদের বাবা অনুপ কুমার সাহা বলেন, “আমার দুই মেয়েই মেধাবী। তাদের এই ফলাফলে আমার পুরো পরিবার খুশি। দুইটি মেয়ে সামনের দিকে আরো ভালো ফলাফল করার প্রত্যাশা করি।”