২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রবাসী বাবা-ছেলের পর মেয়ের মৃত্যু

ঘটনার ১১ দিনেও এসব মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 11:23 AM

Updated : 06 Aug 2022, 11:23 AM

সিলেটের ওসমানীনগর উপজেলার অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ যুক্তরাজ্য প্রবাসী পরিবারের মেয়ে সামিরা ইসলামও মারা গেছেন।

শনিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান।

গত ২৬ জুলাই ওসামানীনগরের তাজপুর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে মারা যান রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম। তখন রফিকুলের ১৯ বছর বয়সী মেয়ে সামিরা ইসলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুরনো খবর:

সিলেটের প্রবাসীদের মৃত্যু: বাসার চার আত্মীয়কে জিজ্ঞাসাবাদ
সিলেটের বাড়িতে প্রবাসীদের মৃত্যুর কারণ বিষ: পুলিশ

এ ঘটনায় ২৮ জুলাই রাতে রফিকুলের শ্যালক দিলোয়ার আহমদ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তবে ঘটনার ১১ দিনেও এসব মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।

পুলিশ সুপার ফরিদ বলেন, ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষা ও কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ভিসেরা স্যাম্পল চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে রফিকুলের স্ত্রী হুসনে আরা ও ছেলে সাদিকুল ইসলাম সুস্থ রয়েছেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।