২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা: ২২ বছর পর দুজনের যাবজ্জীবন

মামলার এ রায়ে খালাস পেয়েছেন অভিযুক্ত ১৫ জন৷

নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা: ২২ বছর পর দুজনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 08:49 PM

Updated : 06 Aug 2023, 08:49 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানকে হত্যার দীর্ঘ ২২ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ রায়ে খালাস পেয়েছেন অভিযুক্ত ১৫ জন৷

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

আদালত রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে৷

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন৷ অপর আসামি আবুল কালাম পলাতক৷  

মামলার নথির বরাতে আসাদুজ্জামান বলেন, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরের বছরের ১৪ ডিসেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়৷