২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 10:45 PM

Updated : 05 Jul 2023, 11:12 PM

ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের আব্দুল বাতেন (৮০) এবং হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০)। 

গৌরীপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, একটি যাত্রীবাহী অটোরিকশা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টে সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও বাসটি থানায় আনা হয়েছে।