২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে খড় দিয়ে ঢাকা ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের যুবকের পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। শরীরে ছিল কাঠের গুড়ো।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 02:07 PM

Updated : 28 Feb 2023, 02:07 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার শরীরের নীচের অংশ খড় দিয়ে ঢেকে রাখা ছিল। 

মঙ্গলবার সকালে উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ।  

স্থানীয় ইউপি সদস্য খোকন দেওয়ান জানান, ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের যুবকের পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। শরীরে ছিল কাঠের গুড়ো আর নিচের অংশ ছিল খড় দিয়ে ডেকে রাখা। 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্থানীয়রা মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।  

পরিদর্শক সালেহ আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তার পরিচয় সনাক্তে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।