সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে, আহত ১০ পর্যটক
শনিবার সকালে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাজেক থানার ওসি কনক সরকার জানান।
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন।
শনিবার সকালে সাজেকের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাজেক থানার ওসি কনক সরকার জানান।
স্থানীয়রা জানান, জিপটিতে ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার পর্যটকরা ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়।
ওসি কনক সরকার বলেন, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
