Published : 01 Jul 2026, 09:20 AM
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)।
সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান-প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক পোর্টাল 'ভাইটাল বাংলা'র সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন নির্বাহী কমিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার আবুল কালাম আজাদ।
মাছরাঙা টিভির জাহেদ সেলিম জয়েন্ট সেক্রেটারি, নিউজ২৪ এর শাহ আলী জয় অর্গানাইজিং সেক্রেটারি, স্টার নিউজের মাহমুদুল হাসান ট্রেজারার, ফ্রিল্যান্স সাংবাদিক আশরাফুল ইসলাম রানা অফিস সেক্রেটারি এবং সময় টিভির ফারুক ভূঁইয়া রবিন কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি নির্বাচিত হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল সাজ্জাত (৭১ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।