২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পানিতে ডুবে গুরুতর আহত আড়াই বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 08:43 PM

Updated : 01 Aug 2023, 08:43 PM

ভোলার লালমোহন উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে; আহত হয়েছে আরও এক শিশু।

মঙ্গলবার ধলীগৌরনগর ইউনিয়নে একজন, চরভূতা ইউনিয়নে একজন ও পৌর এলাকার একজন নিহত হয়েছে বলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা আক্তার জানান।

নিহতরা হলো- আড়াই বছর বয়সি হুজাইফা ইসলাম চতলা এলাকার রাকিবুল ইসলামের মেয়ে, চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে জুনায়েদ (৮) এবং পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আমেনা বেগমের মেয়ে নুসরাত বেগম (৬)।

এছাড়া পানিতে ডুবে গুরুতর আহত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলী আজমের আড়াই বছরের মেয়ে রুহা আক্তারকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান।