১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সংঘাত-মৃত্যুর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 11:16 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দিনভর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ-সংঘাত ও এক শিক্ষার্থীর মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

এ ছাড়া বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।

তিনি বলেন, “ক্যাম্পাসে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে।” 

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের সময় গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এরপর পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা। 

আরও পড়ুন:

কোটা আন্দোলন: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত শতাধিক

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ