১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিনে মুক্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া

অস্ত্র আইনের একটি মামলায় নিম্ন আদালত তাকে ২০ বছরের সাজা দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

জামিনে মুক্ত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।  

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মুক্তি পান বলে কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান। 

তিনি বলেন, “বিকালে পাপিয়ার জামিনের কাগজপত্র এলে তা যাচাই–বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।” 

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক পাপিয়ার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় নিম্ন আদালত তাকে ২০ বছরের সাজা দেন। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। 

বাকি পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে৷ গুলশান থানার মানি লন্ডারিংয়ের মামলায় সোমবার জামিন পান তিনি।

কুমিল্লার আগে পাপিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে এক নারী বন্দির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর ২০২৩ সালে ৩ জুলাই তাকে সেখান থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরদিন ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

ওই ঘটনায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা, বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে (জাল টাকার) মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

২০২১ সালের ২৭ ডিসেম্বর মানি লন্ডারিং আইনের মামলায় পাপিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডি পুলিশের পরিদর্শক ইব্রাহীম হোসেন।

এতে বলা হয়, অবৈধভাবে পাঁচ কোটি টাকার মালিক হন পাপিয়ার স্বামী মফিজুর রহমান। এই টাকার কথা কেউ যাতে জানতে না পারে, সেজন্য তা ব্যাংকে না রেখে বাসার খাটের নিচে লুকিয়ে রাখা হয়। বাসায় এত টাকা রাখার তথ্য স্ত্রী পাপিয়াকেও জানাননি তিনি। 

তবে মফিজুর যখন ভারতে অবস্থান করেন, তখন পাপিয়া বাসার খাটের নিচে টাকা থাকার তথ্য জেনে যান এবং এই অবৈধ টাকা পরে খরচ করেন। এর মধ্যে হোটেল ভাড়া দেন তিন কোটি টাকার বেশি। 

ঢাকার পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। 

২০২০ সালের ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

এদিকে, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের রেকর্ড বইয়ে পাপিয়ার বিভিন্ন অপকর্মের তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, পাপিয়া হাজতি রুনা লায়লা ছাড়াও কয়েকজন বন্দিকে গালাগাল ও ভয়ভীতি দেখাতে আঘাত করেছেন। এ ছাড়া তিনি কারাগারের রজনীগন্ধা ভবনে অন্য বন্দি দিতে চাইলে আপত্তি জানিয়েছিলেন।

পাপিয়া গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে কারারক্ষীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইচ্ছেমতো অন্য বন্দিদের সেল পরিবর্তন করতেন বলে অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন:

অস্ত্র মামলায় পাপিয়ার যাবজ্জীবন সাজার আশায় রাষ্ট্রপক্ষ

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে এক মামলায় অভিযোগপত্র

করোনাভাইরাস: এক মামলায় অনুমতির ৫ মাস পর পাপিয়ার রিমান্ড

পাপিয়ার ৪ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ তথ্য পেয়েছে দুদক

পাপিয়ার ‘কারবারে ওয়েস্টিনকর্মীরাও’, সিআইডির মামলা

পাপিয়ার দুই মামলার তদন্তভার পেল র‌্যাব

পাপিয়াকাণ্ডে ওয়েস্টিনযোগ পেলে আলাদা অনুসন্ধান হবে: দুদক

ওয়েস্টিনের মদের হিসাব চেয়ে মাদক অধিদপ্তরের চিঠি

পাপিয়ার টাকাকড়ির খোঁজে ব্যাংকগুলোকে দুদকের চিঠি

পাপিয়ার ওয়েস্টিনযোগ: তদন্তে আসছে সোশাল মিডিয়ায় আসা নাম-ভিডিও

পাপিয়ার তথ্য চেয়ে ওয়েস্টিনকে দুদকের চিঠি

পাপিয়ার কাছে কারা যেতেন, ওয়েস্টিনের কাছে ডিবির প্রশ্ন

অপকর্মে যুব মহিলা লীগের কারা, খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী

আ. লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও ‘সম্পর্ক’ ছিল পাপিয়ার: তদন্ত কর্মকর্তা

পাপিয়ার মতো অপরাধী তাদের মধ্যেও ছিল হাজার হাজার: কাদের

পাপিয়ার দায় এখন কেউ নিতে রাজি নয়

লাইফটাই শেষ হয়ে গেল: আদালতে পাপিয়া

পাপিয়ার বিষয়ে তথ্য দিতে ওয়েস্টিনের আপত্তি

পাপিয়ার লাখ লাখ টাকার কারবার চলত নগদে: র‌্যাব

‘অবৈধ কারবারে’ পাপিয়ার বিপুল সম্পদ

যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে বহিষ্কার

বিমানবন্দর থেকে এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার