২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

বছর তিনেক আগেও একবার ওই ব্যক্তি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন, বলছে পুলিশ।

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১
ফেনী মডেল থানা

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 12:19 PM

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির প্রাণ গেছে।

শনিবার ভোররাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন।

লিটন (৪২) নামে ওই ব্যক্তির বাড়ি বালিগাঁও গ্রামে।

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের এক বাড়িতে ভোরে চুরি করতে তিনজন প্রবেশ করে। একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুজন পালিয়ে যায়, ধরা পড়েন লিটন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান।

বছর তিনেক আগেও একবার লিটন চুরি করতে গিয়ে ধরা পড়েন জানিয়ে ওসি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।