হাওরে ধান কাটতে গিয়ে শ্রমিকের প্রাণ গেল বজ্রপাতে
পুলিশ বলছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ওসি মাইদুল হাছান জানান।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও একই এলাকার কপিল উদ্দিন।
ওসি বলেন, “সকালে শিবপাশা গ্রামে হাওরে একদল শ্রমিক ধান কাটতে যান। দুপুরে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়।
“এ সময় বজ্রপাতে আহত হয়ে মনিরুল ও কপিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।”
