২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭১তম জন্মদিনের কেক কাটলেন ওবায়দুল কাদের

ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়িতে কেক কাটেন সেতুমন্ত্রী।

৭১তম জন্মদিনের কেক কাটলেন ওবায়দুল কাদের

ফেনীতে নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে জন্মদিনের কেক কাটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 07:03 PM

Updated : 01 Jan 2024, 07:03 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেক কেটে নিজের ৭১তম জন্মদিন উদ্‌যাপন করেছেন।

ইংরেজি নতুন বছরের প্রথম দিন সোমবার সকালে ফেনী শহরের মাস্টারপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়িতে কেক কাটেন তিনি।

সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী এ সময় উপস্থিত ছিলেন।

পরে নিজাম হাজারীর বাগানবাড়ি ‘স্নিগ্ধা মহল’ থেকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাটে প্রচারে অংশ নেন ওবায়দুল কাদের।

জন্মদিনে ওবায়দুল কাদের দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বলে জানান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন।