২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্বতন্ত্র প্রার্থী গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ

“একটা মহল চাইছে, আমি যেন নির্বাচন না করি। কিন্তু এসব করে আমাকে নির্বাচন থেকে পিছু হটানো যাবে না।''  

সিলেটে স্বতন্ত্র প্রার্থী গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ

সিলেট নগরীর দরগা গেইট এলাকায় হাতবোমা বিস্ফোরণ হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 06:22 PM

Updated : 30 Nov 2023, 07:28 PM

সিলেটে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন,‌ “শুনেছি দরগা গেইট এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের টিম সেখানে পাঠানো হয়েছে; বিস্তারিত পরে জানানো হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একদল যু্বক মোটরসাইকেল নিয়ে এসে পিকেটিং শুরু করে। এ সময় তারা হরতাল সফলে সমর্থনে স্লোগান দিতে থাকে। এরপর পর পর কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।

এ সময় আতঙ্কে দরগা গেইট এলাকার দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

Image

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

মিসবাহ উদ্দিন সিরাজ অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,‌‌ “আমি সিলেট-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে চৌহাট্টা হয়ে বাসায় ফিরছিলাম। দরগা গেইট এলাকায় আসামাত্র আমার গাড়ির সামনে পাঁচ থেকে সাতটি হাতবোমার বিস্ফোরণ হয়।

“আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিলে হাতবোমা নিক্ষেপকারীরা পালিয়ে যায়। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে; তবে আমার কোনো ক্ষতি হয়নি।''


তিনি আরও বলেন, ‌“একটা মহল চাইছে, আমি যেন নির্বাচন না করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই মহলই হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এসব করে আমাকে নির্বাচন থেকে পিছু হটানো যাবে না।''