খাগড়াছড়িতে শিক্ষিকাকে মারধরের মামলায় জামিন শিক্ষা কর্মকর্তার
বাদীর মেডিকেল প্রতিবেদন আদালতে না আসা পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মারধরের মামলায় জামিন পেয়েছেন শিক্ষা কর্মকর্তা।
রোববার খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদুল আলম এ জামিন আদেশ দেন।
জামিন পাওয়া সুভায়ন খীসা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ অগাস্ট সদর উপজেলা শিক্ষা অফিসে কথা কাটাকাটির জেরে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধর করেন।
ওইদিন খাগড়াছড়ি সদর থানায় সুভায়ন খীসাকে আসামি করে মামলা করেন মৌসুমি ত্রিপুরা।
আসামিপক্ষের আইনজীবী আশুতোষ চাকমা জানান, বাদীর মেডিকেল প্রতিবেদন আদালতে না আসা পর্যন্ত সুভায়ন খীসাকে জামিন প্রদান করেছেন বিচারক।
আরও পড়ুন:
