প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের সরকার প্রধানের জন্য উপহার হিসেবে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে উপহারের এসব আনারস গ্রহণ করেন করেন চট্টগ্রামের ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।
মনিষ সাংবাদিকদের বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারসগুলো নিয়ে আসেন। আনারসের ১০০টি কার্টন হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
এ সময় আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
