নোয়াখালীতে ছাত্রলীগ নেতা খুন: গ্রেপ্তার আরও ৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশার হত্যা মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; এ নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হলো।
রোববার গভীর রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহি গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান।
তিনি আরও বলেন, সোমবার দুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহবুল্লাহপুর গ্রামের হাসান (৩১), হাসানের ভাতিজা জয় (২১) এবং তিতাহাজেরা গ্রামের রুবেল (৩৪)।
ওইদিন রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি করেন।
এরপরই গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও মহবুল্যাপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাহার উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, আগে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী তিনজনকে ধরা হয়েছে।
“তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে একটি খাল থেকে হত্যায় ব্যবহৃত দুটি কিরিজ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে হাসানের মালিকানাধীন প্রজেক্ট থেকে একটি এলজি উদ্ধার করা হয়।“
আরও পড়ুন:
