২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দাদি ও নাতনি প্রাণ হারিয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2022, 09:19 PM

Updated : 02 Aug 2022, 01:48 PM

শুক্রবার দুপুর কাঁচপুর ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দার নূর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার বেগম (৪০) ও তার নাতনি আরিজা ওরফে অরপি আক্তার (৮)।

প্রত্যক্ষদর্শী ওসি নবীর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটানস্থলেই মারা যান দাদি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় নাতনি।

বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়েছে বলে জানান তিনি।

নিহত শামসুন্নাহারের স্বামী নূর মোহাম্মদ জানান, অসুস্থ আরেক নাতনিকে দেখতে নরসিংদী যাচ্ছিলেন তার স্ত্রী; সঙ্গে ছিল এক নাতনি আরিজা। দাদির হাত ধরেই রাস্তা পার হচ্ছিলে আরিজা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, শামসুন্নাহার হাসপাতালে আসার আগেই মারা যান। আর তার নাতনি আরিজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে মারা যায়।

আইনি কার্যক্রম শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।