২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহের পথে রেল স্বাভাবিক

গাজীপুরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 05:39 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারপর দুপুর দেড়টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রাজেন্দ্রপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. খাইরুল ইসলাম জানান।

শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সকাল ৮টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।

রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে আটকা পড়ে।

চলাচল স্বাভাবিক হওয়ার পর ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান রাজেন্দ্রপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. খাইরুল ইসলাম।

আরও পড়ুন:

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে রেল বন্ধ