২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে রেল বন্ধ

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 12:27 PM

Updated : 25 Oct 2022, 10:44 AM

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫মিনিটে রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ জানান।

হারুন বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে আটকা পড়ে বলে জানান তিনি।

এ স্টেশন কর্মকর্তা বলেন, ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।