২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2022, 09:03 PM

Updated : 02 Aug 2022, 01:27 PM

উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মেঘাই ভদ্রঘাট গ্রামে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার পরিদর্শক আহসানুজ্জামান জানান।

নিহত আফরোজা খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

পরিবারের বরাতে পরিদর্শক বলেন, শিশুটির নানা দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে বিস্কুট কিনে দিয়ে পুত্রবধূর কাছে রেখে যান। কিছুক্ষণ পর না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন ছোট একটি ডোবার পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়।