হবিগঞ্জে পিকআপ-বাইক সংঘর্ষে র্যাব সদস্য নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক র্যাব সদস্য নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রোল পাম্পের সামনে তারা হতাহত হন বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমেদ জানান।
হতাহতরা র্যাবের হবিগঞ্জ ফাঁড়িতে দায়িত্বে ছিলেন।
নিহত র্যাব সদস্যের নাম মাহমুদ হাসান (৩০) বলে জানালেও পুলিশ তার বাড়ির ঠিকানা বলতে পারেননি।
আহত র্যাব সদস্য সাখাওয়াত হোসেনের (২৭) বাড়ির ঠিকানাও পুলিশ বলতে পারেনি।
ওসি সালেহ আহমেদ বলেন, দুই র্যাব সদস্য মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে মাহমুদকে (৩০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আর সাখাওয়াতকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. সালেহ আহমেদ।
