মানিকগঞ্জে ট্রাক্টর উল্টে দুজনের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রাক্টর উল্টে দুজনের প্রাণ গেছে।
শুক্রবার রাতে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান।
মৃতরা হলেন- এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এনায়েতপুর গ্রামের মো. নাসির উদ্দিন বিডিনিউজকে বলেন, “চালক ঘুমের মধ্যে চালাতে গিয়ে ট্রাক্টরটি সোয়াখা খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক ও সহযোগী মারা যান।”
