২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: রিমান্ড শেষে ৮ আসামি কারাগারে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় রিমান্ড শেষে চালক-মাস্টারসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 11:39 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুর নাহার ইয়াসিন এ আদেশ দেন।

এরা হলেন কার্গো জাহাজ রূপসী-৯ এর মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ১০ লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্ত

লঞ্চডুবি: রূপসী জাহাজের আটজনের নামে মামলা, রিমান্ড আবেদন

লঞ্চডুবি: রূপসী জাহাজের আটজন রিমান্ডে  

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিআইডব্লিটিএ-এর মামলায় আট আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে নৌ-পুলিশ। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের পরিদর্শক ফোরকান বলেন, “জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সময়ের নানা তথ্য দিয়েছে সেগুলো যাচাই-বাছাই করা শুরু হয়েছে। আমরা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলামিন নগর এলাকায় গত রোববার বেলা ২টার দিকে সিটি গ্রুপের কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চ ডুবে যায়। এতে দুই শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক (ট্রাফিক ও নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য বাদী হয়ে বেপরোয়া জাহাজ চালিয়ে হত্যার অভিযোগে বন্দর থানায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

আরেকটি মামলা হয়েছে নৌ-পরিবহন অধিদপ্তরের আদালতে।

শীতলক্ষ্যায় আরো দুই লাশ, মৃত্যু বেড়ে ১০

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের খোঁজে তল্লাশি দ্বিতীয় দিনে  

লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।