কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান জানান।
নিহত মো. দিদার হোসেন (৪৫) বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের করিমাবাদ এলাকার বাসিন্দা।তিনি কুমিল্লা ক্যান্টমেন্ট মার্কেটের হক সুইটসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, “দিদার মোটরসাইকেলে করে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। পথে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে দিদার ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, দিদার সোবাহিনীর সার্জেন্ট ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি মিষ্টির দোকানের ম্যানেজারের কাজ করতেন।
