২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের প্রতিবাদ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 11:04 AM

Updated : 25 Oct 2022, 10:16 AM

সোমবার বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে গোপালগঞ্জ উদীচী জেলা সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যেভাবে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে এটা আমাদের কারো কাম্য নয়।”

এ সময় খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক মাহবুবুর রহমান শিপন, জেলা উদীচীর সদস্য প্রীতিলতা মণ্ডল, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদীচী শাখার আহ্বায়ক পিউ মৃধা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে ধর্ষণের বিচার দাবি এবং নারীর প্রতি নির্যাতন বন্ধের আহ্ববান জানিয়ে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এছাড়া বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় ও হাত বেঁধে মানববন্ধন ও নীরবতা পালন করে ধর্ষণের প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।