২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।

রয়টার্স

গাজীপুর প্রতিনিধি

রয়টার্স

Published : 11 Feb 2022, 01:30 AM

Updated : 02 Aug 2022, 02:54 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক (বাবু) বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।”

মনিরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।