সাতছড়ি জাতীয় উদ্যানে মিললো মর্টার শেল, গুলি
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে তল্লাশি চালিয়ে ১৫টি মর্টার শেল এবং চার বক্স গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এই ইউনিটের প্রধান উপ পুলিশ মহা পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, রোববার রাত ৩টা থেকে উদ্যানের ভেতরে অভিযান চালিয়ে ওই মর্টার শেল ও গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট থানায় এক প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি ইউনিট প্রধান আসাদুজ্জামান বলেন, ঢাকা যাত্রাবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আবেদ ত্রিপুরা ওরফে অমিত নামে একজনকে আটক করা হয় রোববার।
চুনারুঘাট থানা কমপ্লেক্সে সোমবার প্রেস ব্রিফিং করেন পুলিশের কাউন্টার টেরেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান উপ পুলিশ মহা পরিদর্শক মো. আসাদুজ্জামান
সেখান থেকে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ৫১০ রাউন্ড ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আসাদুজ্জামান আরও জানান, আটক অমিতের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি এলাকায়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখেছে জানতে চাইলে সিটিটিসির উপ কমিশনার মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধারণা করছি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো গোষ্ঠী সেখানে এসব জড়ো করেছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
গত সাত বছর ধরে এই উদ্যানের গভীর বনে দফায় দফায় অভিযান চালিয়ে গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর যাত্রাবাড়ি থেকে রোববার একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক আবেদ ত্রিপুরা ওরফে অমিত
একই বছরের ১৬ অক্টোবর উদ্যানের গহিন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। ২০১৯ সালের ২৪ নভেম্বর ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।
সর্বশেষ চলতি বছরের গত ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
