২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক ধর্ষণ: হোটেলের সেই ব্যবস্থাপক রিমান্ডে

কক্সবাজারে পর্যটক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ মামলায় জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2021, 08:31 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম হামীমুন তাজনীনের আদালত শনিবার বিকাল সাড়ে ৪টায় পুলিশেল রিমান্ড আবেদন মঞ্জুর করে বলে কক্সবাজার পর্যটন পুলিশের সুপার মো. জিল্লুর রহমান জানান।

বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটককে তুলে নিয়ে কয়েক দফা ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে গভীর রাতে জিয়া গেস্ট ইন থেকে ওই নারীকে উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেন র‌্যাব সদস্যরা।

ঘটনার পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা করেন। আসামিদের মধ্যে ব্যবস্থাপক রিয়াজও রয়েছেন। আসামিরা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।

৩৩ বছর বয়সী রিয়াজ উদ্দিন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

তিনি বলেন, “আসামি রিয়াজ উদ্দিন ছোটনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক চার দিন মঞ্জুর করেন। মঞ্জুরের পর আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতেই তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।”

এর আগে শুক্রবার রাতে র‌্যাবের হেফাজতে থাকা রিয়াজ উদ্দিনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে সেখান থেকে তাকে পর্যটন পুলিশে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

পর্যটককে ‘ধর্ষণ’: অভিযোগ নিয়ে সন্দেহ পুলিশ সুপারের  

ধর্ষণের শিকার পর্যটক জবানবন্দি দিতে আদালতে  

পর্যটক ধর্ষণ: জড়িতদের গ্রেপ্তার দাবিতে মশাল মিছিল কক্সবাজারে  

পর্যটক ধর্ষণ: আসামি সাতজন  

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে পর্যটককে ধর্ষণ